শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ অপহরণকারী নিহত

গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ অপহরণকারী নিহত

Sharing is caring!

অনলাইন ডেস্ক: সাভারের আশুলিয়ার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অপহরণকারী চক্রের এক সদস্য নিহত হয়েছেন। বন্দুকযুদ্ধের সময় ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। এক পুলিশ উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম বাবলু হোসেন মুন্সী। তিনি বরগুনা জেলার সোনাতলা থানার টেকনি গ্রামের বাবর আলী মুন্সীর ছেলে।
আশুলিয়ার থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান, গত ১২ নভেম্বর নিশ্চিতপুরেে আট টুকরা করে হত্যার ঘটনার মূলহোতা ও অপহরণকারী বাবলুকে গত রাতে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে অভিযান গেলে আগে থেকে ওৎ পেতে থাকা বাবলুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
এসময় অন্য অপহরণকারীদের ছোড়া গুলিতে বাবুল গুলিবিব্ধ হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় আশুলিয়া থানার ওসি (অপারেশন) মনিরুল হক ডাবলু এসআই মনিরুজ্জামান ও পুলিশ সদস্য সাদ্দাম হোসেন, মামুন ও ফকরুল হোসেন আহত হয়েছেন।
তবে আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আমজাদুল হক জনান, গুলিবিদ্ধ বাবুল নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।
গত ১২ নভেম্বর আশুলিয়ার নিশ্চিতপুর থেকে মেহেদী হাসান টিপু নামে এক ব্যক্তির আট টুকরো লাশ উদ্ধার করেছিলো পুলিশ। তাকে অপহরণ করে হত্যা করা হয়েছিলো বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD