মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
নকল ওয়েবসাইট তৈরির অভিযোগে আটক ২

নকল ওয়েবসাইট তৈরির অভিযোগে আটক ২

Sharing is caring!

অনলাইন ডেস্ক: বিভিন্ন জাতীয় ও অনলাইন নিউজপোর্টালের ওয়েব সাইটের আদলে নকল ওয়েব সাইট তৈরি করে মিথ্যা এবং বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে ২ জনকে আটক করেছে র‍্যাপডি অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

বুধবার (২৮ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর মোহাম্মদপুর ও গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব-২ এর একটি দল।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, জাতীয় দৈনিক ও বিভিন্ন নিউজপোর্টালের আদলে নকল ওয়েব সাইট তৈরি করে ভুয়া-মিথ্যা সংবাদ প্রকাশ করে আসছিল এ চক্রটি। গোপন তথ্যের ভিত্তিতে দু’জনকে আটক করা হয়েছে। এ সময় আটকদের কাছ থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি মিজানুর রহমান।

২৪ নভেম্বর একই অভিযোগে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে এনামুল হক নামে এক পিএইচডি গবেষককে আটক করে র‌্যাব। এনামুল দক্ষিণ কোরিয়ায় বসে জাতীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন নিউজপোর্টালসহ ২২টি ওয়েবসাইট নকল করে পরিচালনা করতো।

এনামুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বৃত্তি নিয়ে দক্ষিণ কোরিয়ার কিওংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে (কেএনইউ) পিএইচডি করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD