সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ববি’র ফ্যাসিস্ট স্টাফ বাতেন আটক কলাপাড়ায় খালের চড়ে পুতে রাখা যুবকের লা/শ উদ্ধার গভীর রাতে প্রবাসির ঘর থেকে প্রেমিকসহ গৃহবধূ আটক, এলাকায় চাঞ্চল্যে শিক্ষার মানোন্নয়নে কলাপাড়ায় শিক্ষকদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২২ জানুয়ারি ভোটের প্রচারে মাঠে নামছেন তারেক রহমান পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত সকলের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত প্রথিতযশা সাংবাদিক জাহিদ রিপন বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ এটি,এন নিউজ,এটিএন বাংলা এর সাংবাদিক জাহিদ রিপন মৃত্যুতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের শোক যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ  হতে র‌্যাব-৮, কর্তৃক  গ্রেফতার পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৫ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষব করে হত্যা,আটক ২ ৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কুয়াকাটায় ভাড়া বাসা থেকে গৃহবধুর গ/লা/কা/টা লা/শ উদ্ধার,স্বামী পুলিশ হেফাজতে কলাপাড়ার আল আরাফাহ ইসলামী ব্যাংক কম্বল দিলেন শীতার্ত, ছিন্নমূল ও অসহায় মানুষদের
বরিশালে বিএনপি’র দু-পক্ষের হাতাহাতি ও মারামারির ঘটনায় মামলা

বরিশালে বিএনপি’র দু-পক্ষের হাতাহাতি ও মারামারির ঘটনায় মামলা

Sharing is caring!

ক্রাইমসিন২৪: বরিশাল সদর-৫ আসনে বিএনপি’র প্রার্থী মজিবর রহমান সরওয়ারের মনোনয়নপত্র জমা দিতে আসা যুবদলের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৮ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান। এরআগে বুধবার দুপুর দেড়টার দিকে বরিশাল-৫ (সদর) আসনের বিএনপি’র প্রার্থী মজিবর রহমান সরওয়ার মনোনয়ন জমা দিতে গেলে তার সাথে থাকা যুবদলের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ওই ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, প্রার্থীর কাছাকাছি থাকার জন্য সামনে যাওয়াকে কেন্দ্র করে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাঈদ খোকন এর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হতাহাতি’র এক পর্যায় সাঈদ খোকনকে মারধর করে আহত করে মামুন ও তার সহযোগীরা। পরে মনোনয়ন জমা দিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যাওয়ার সময় আবারো উভয় পক্ষের মধ্যে হাতাহাতি এবং একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে।

পরবর্তীতে এই ঘটনায় মাসুদ হাসান মামুন ও ছাত্রদল নেতা সোহেল রাঢ়ীসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন নেতা সাঈদ খোকন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD