মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
‘টপটেরর’ পরিচয়ে চাঁদা দাবি, অতঃপর গ্রেফতার

‘টপটেরর’ পরিচয়ে চাঁদা দাবি, অতঃপর গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: ইমেইলে টপটেরর পরিচয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে হুমকি দেওয়ার অভিযোগে মামুন মিয়া (৪১) নামে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) তাকে গ্রেফতারের বিষয়টি জানান সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) নাজমূল ইসলাম।

তিনি বলেন, সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর গুলিস্তান এলাকার সুন্দরবন স্কয়ার মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গত ১৯ নভেম্বর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে দায়ের করা এক মামলায় (নং-১৪) তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে আদালতের আদেশে মামুন মিয়া একদিনের রিমান্ডে রয়েছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গ্রেফতার মামুন গত ৬ নভেম্বর ‘ONE OF THE TOP TERRORS IN BANGLADESH’ নামে ছদ্মবেশে ‘tofailjoseph@gmail.com’ নামক আইডি থেকে অভিযোগকারীর স্ত্রীর অফিসিয়াল ইমেইলে হুমকি দিয়ে অর্থ দাবি করেন।

ইমেইলে ‘China Guangfa Bank Account CBG: 6214 62212100 5979 755’ তে চাইনিজ মুদ্রায় ১০০০০০ আরএমবি সমমান অর্থ গুলশান এলাকার যেকোনো হুন্ডি এজেন্টের মাধ্যমে যতো দ্রুত সম্ভব পাঠানোর জন্য বলেন। মেইল প্রেরণকারী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলেও উল্লেখ করা হয়।

পরবর্তীকালে এমন অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম বিভাগের একটি টিম প্রাযুক্তির সহায়তায় আইপি বিশ্লেষণের মাধ্যমে এই ভুয়া ইমেইলকারী মামুনকে শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার কাছে থেকে একটি ল্যাপটপ ও ইমেইল জব্দ করা হয় বলেও জানান এডিসি নাজমূল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD