শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
কলেজছাত্র খুন: ২ আসামি রিমান্ডে

কলেজছাত্র খুন: ২ আসামি রিমান্ডে

Sharing is caring!

অনলাইন ডেক্স: নগরের জাকির হোসেন রোডের এমইএস কলেজের সামনে ছুরিকাঘাতে কলেজছাত্র জাকির হোসেন সানি (১৮) খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এদের মধ্যে আনিসুর রহমানের তিন ও ও মো. মামুন প্রকাশ বড় মামুনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে আদালতে পাঁচলাইশ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. মোশাররফ হোসেন বলেন, জাকির হোসেন সানি খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর মধ্যে আনিসুর রহমানের তিন ও ও মো. মামুন প্রকাশ বড় মামুনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত।

এর আগে দুই আসামি গত ২১ নভেম্বর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৬ আগস্ট এমইএস কলেজের সামনে ছুরিকাঘাতে খুন হন জাকির হোসেন সানি। এ ঘটনায় জাকির হোসেন সানির বড় বোন মাহমুদা আক্তার বাদি হয়ে সাতজনের নাম উল্লেখ করে খুলশী থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- সৌরভ ঘোষ (২০), সৈয়দ সাফাত কায়সার (১৯), রবিউল (১৯), তূষার (২২), আনিসুর রহমান (৩০), আয়াতুল হক (২০) ও মো. মামুন (৩০)।

এছাড়া আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে মামলার বাদি আদালতে আরও কয়েকজনকে অভিযুক্ত করে সম্পুরক এজাহার জমা দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD