শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
চলন্ত বাসে সন্তান প্রসব!

চলন্ত বাসে সন্তান প্রসব!

Sharing is caring!

যাত্রীবাহী চলন্ত বাসে কন্যা সন্তান প্রসব করেছেন লুবনা নামে এক গৃহবধূ। বর্তমানে নবজাতক ও মা উভয়ই ভালো আছেন।

রোববার (২৪ নভেম্বর) রাতে ভোলা-চরফ্যাশন সড়কের একটি বাসে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বেশ সাহসিকতার পরিচয় দিয়েছেন সুবর্ণা নামে এক স্কুল শিক্ষক। তিনি কুঞ্জেরহাট ডিটিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।তার সহযোগিতায় সফলভাবে বাসের মধ্যেই সন্তান প্রসব করেন ওই নারী।

এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং ঘটনাটি ভাইরাল হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ওই নারী ছিলেন সন্তান সম্ভবা। রোববার রাতে তিনি ডাক্তার দেখিয়ে ভোলা থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন। পথে মানিকারহাট সংলগ্ন এলাকায় হঠাৎ তার প্রসব ব্যথা শুরু হয়। বিষয়টি তাৎক্ষণিক দেখে ফেলেন স্কুল শিক্ষিকা সুবর্ণা সমাদ্দার। তিনি ওই নারীকে সাহায্যের জন্য এগিয়ে যান। এক পর্যায়ে বাসেই স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করেন লুবনা।

পরে দ্রুত লুবনাকে সেই বাসেই বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মা এবং সন্তান উভয়ে শংঙ্কামুক্ত। রাতেই তারা বাড়ি ফিরে গেছেন।

ডিটিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবর্ণা সমাদ্দার জানান, এমন একটি কাজ আমি করতে পেরেছি, যা নিয়ে আমি নিজেই হতবাক।কীভাবে এমন সাহস পেলাম আমি জানিনা। যদিও এ ব্যাপারে বাসের সবার সহযোগিতা ছিল। ডেলিভারির সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। কারণ, তখন মাকে কোথাও নেওয়ার সুযোগ ছিল না।ঝুঁকিপূর্ণ কাজটি সুন্দরভাবে সফল হয়েছে।

নবজাতকের মা লুবনা বেগম বলেন, এমন হবে আমরা ভাবতে পারিনি। অপ্রত্যাশিত ঘটনা ঘটলো, এসময় যে কোনো বিপদই ঘটতে পারতো। আমি অনেক খুশি। আমি ভালো আছি। বাচ্চাও ভালো আছে।

এদিকে চলন্ত বাসে সন্তান জন্ম দেওয়ার এ ঘটনা ছড়িয়ে পড়লে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দরিদ্র রুবেল হোসেনের বাড়িতে ভিড় জমে। স্ত্রী লুবনা বেগম ও নবজাতককে দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার উৎসুক মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD