মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
বেনাপোল কাস্টমসে নিয়োগ পরীক্ষা স্থগিত

বেনাপোল কাস্টমসে নিয়োগ পরীক্ষা স্থগিত

Sharing is caring!

অনলাইন ডেক্স: বেনাপোল কাস্টমস হাউজে নিয়োগ পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিতর্ক ওঠায় আগামী ২৯ নভেম্বরের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী পরীক্ষা স্থগিতের বিষয়টি জানান।

ডেপুটি কমিশনার ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব এসএম শামিমুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামী ২৯ নভেম্বরের কাস্টমস হাউজ বেনাপোলের তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে বিভিন্ন পদে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ পরীক্ষা পুনরায় অনুষ্ঠানের তারিখ ও সময় নির্ধারণ করে কাস্টমস হাউজ বেনাপোলের ওয়েব সাইট www.bch.gov.bd এবং বিভিন্ন জাতীয় দৈনিক ও ফেসবুকে জানিয়ে দেওয়া হবে।

জানা যায়, কাস্টমস হাউজের বিভিন্ন পথে ৯৪ জনকে নিয়োগের জন্য তিন বছর আগে দরখাস্ত আহ্বান করা হয়। এতে আবেদন পড়ে প্রায় ৬৪ হাজার। গত ২৩ নভেম্বর শারীরিক পরীক্ষার দিন ছিল। এদিন বেনাপোল কাস্টমসে পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয় ২৭ হাজার ৯৬ জন পরীক্ষার্থী। কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য কাস্টমস হাউজে পর্যাপ্ত জায়গা ও জনবলের অভাবে বেকায়দায় পড়েন পরীক্ষার্থীরা। এছাড়া কাস্টমসের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা।

এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার ও নিয়োগ প্রক্রিয়া কমিটির সভাপতি ড. নেয়ামুল ইসলামের সঙ্গে সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি অসৌজন্যমূলক আচারণ করেন। এনিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরে বিষয়টি নিয়ে তদন্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD