শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার দম্পতি

শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার দম্পতি

Sharing is caring!

অনলাইন ডেক্স:নগরের আকবরশাহ এলাকা থেকে সাখাওয়াত হোসেন ইফাছ (৮) নামে এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা এক দম্পতিকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহরণের শিকার শিশুটিকে।

শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে কুমিল্লার লাকসাম এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করে শিশুটিকে উদ্ধার করে আকবরশাহ থানা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) সকালে তাদের চট্টগ্রামে নিয়ে আসা হয়।

গ্রেফতার দুই আসামি হলো- মো. রায়হান (৩০) ও তার স্ত্রী সুমি আক্তার (২৬)। রায়হানের বিরুদ্ধে লাকসাম থানায় চুরি, ডাকাতি, মাদক ও অস্ত্র আইনে পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ২১ নভেম্বর বিকেলে আকবরশাহ থানার বিশ্বকলোনী এলাকা থেকে সাখাওয়াত হোসেন ইফাছকে অপহরণ করে রায়হান ও তার স্ত্রী সুমি আক্তার। তারা শিশুটিকে নিয়ে কুমিল্লার লাকসাম এলাকায় চলে যায়। পরে ইফাছের মা রিনা আক্তারকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রিনা আক্তার পুলিশকে জানালে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে লাকসাম এলাকায় অভিযান চালানো হয়। রায়হান ও সুমি আক্তারকে গ্রেফতার করে তাদের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, যে শিশুটিকে রায়হান ও সুমি আক্তার অপহরণ করেছিল তারা তাকে আগে থেকে চিনতো। শিশুটির মা রিনা আক্তারের সঙ্গেও পূর্ব পরিচয় ছিল তাদের। তারা মূলত মুক্তিপণ আদায়ের জন্যই শিশুটিকে অপহরণ করেছিল।

এ ঘটনায় শিশুটির মা রিনা আক্তার বাদি হয়ে আকবরশাহ থানায় মামলা দায়ের করেছেন বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD