রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গাজীপুরে কাভার্ড ভ্যান-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

গাজীপুরে কাভার্ড ভ্যান-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

Sharing is caring!

অনলাইন ডেক্স:গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় কাভার্ড ভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে ইসরাফিল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারচালক।

রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাফিল নোয়াখালীর বেগমগঞ্জ থানার কোয়ালিয়া এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে। তিনি রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করে ময়মনসিংহে চাকরি করতেন। আহত প্রাইভেটকারের চালকের নাম এনামুল হক।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল আলম জানান, সকালে মিরপুর থেকে প্রাইভেটকারে করে ময়মনসিংহে যাচ্ছিলেন ইসরাফিল। এক পর্যায়ে প্রাইভেটকারটি হোতাপাড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় চালক এনামুল আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও আহত চালককে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD