মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
বিদেশি মদ-বিয়ারসহ আটক ১

বিদেশি মদ-বিয়ারসহ আটক ১

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ আওয়াল চৌকিদার (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

শুক্রবার (২২ নভেম্বর) দিনগত রাতে বনানী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৬০ বোতল বিদেশি মদ, ৩৮৪ ক্যান বিয়ার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়াল চৌকিদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক। প্রাইভেটকার চালনার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় সম্পৃক্ত হয়ে পড়েন। প্রাইভেটকারে করে রাজধানীতে মাদক পরিবহন করলে প্রতিবার তিনি ১০ হাজার টাকা করে পেতেন।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি মো. কামরুজ্জামান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD