বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ইয়াবাসহ আটক গ্রিনলাইন বাসের চালক-সহকারী

ইয়াবাসহ আটক গ্রিনলাইন বাসের চালক-সহকারী

Sharing is caring!

কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় নগরের দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ গ্রিনলাইন পরিবহনের চালক ও সহকারীকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে দামপাড়া বাস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ৯ হাজার ৬৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান রেব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।

আটক দুইজন হলো- গ্রিনলাইন পরিবহনের চালক মো. মোফাজ্জল হক (৩৮) ও চালকের সহকারী মো. হাবিবুর রহমান (২৪)। মোফাজ্জল চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বসনীটোলা এলাকার সোলেমান মন্ডলের ছেলে এবং হাবিবুর রহমান হবিগঞ্জ জেলার সদর থানার দুলর্ভপুর এলাকার লতিফ হোসেন আলতাফের ছেলে।

ইয়াবা পরিবহনে ব্যবহৃত গ্রিনলাইন পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে বলে জানান এএসপি মো. মাহমুদুল হাসান মামুন।

রেব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান বলেন, বাসচালক ও সহকারী হিসেবে কাজ করা আড়ালে মোফাজ্জল হক ও হাবিবুর রহমান মূলত ইয়াবা ব্যবসা করতেন। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় বিক্রি করে আসছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD