রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
না’গঞ্জে অস্ত্রসহ অপহরণকারী চক্রের ৩ সদস্য আটক

না’গঞ্জে অস্ত্রসহ অপহরণকারী চক্রের ৩ সদস্য আটক

Sharing is caring!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

তিনি জানান, বুধবার (২০ নভেম্বর) রাতে দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, তিন রাউন্ড পিস্তলের গুলি ও ২টি চাপাতি। আটককৃতরা হলেন- জসিমউদ্দিন (২৮), ইব্রাহীম (২৫) ও মহিউদ্দিন (১৮)।

র‌্যাব জানায়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সমকামী গ্রুপের সক্রিয় সদস্য। তারা ফেসবুকে বিভিন্ন ভূয়া আইডি ও সমকামী গ্রুপ খুলে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকে। পোস্টগুলোতে আকৃষ্ট হয়ে বিভিন্ন বয়সী নারী পুরুষরা বিভিন্ন সময়ে সাড়া দেয় আর তারপর তাদের নারায়ণগঞ্জে ডেকে এনে অস্ত্রের মুখে জিম্মি করে সুকৌশলে সর্বস্ব লুটে নেয় তারা। এদের জিম্মি রেখে পরিবারের কাছে বিকাশের মাধ্যমে টাকাও আদায় করেন তারা। তবে ভুক্তভোগীরা বেশিরভাগ সময়ে লজ্জায় আইনের আশ্রয় নেওয়া থেকে বিরত থাকে।

জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তাদের মূলহোতা সিদ্ধিরগঞ্জের সুফিয়ান নামে এক সন্ত্রাসী, তাকে ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত রেখেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD