শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশালে শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করছেন প্রার্থীরা

বরিশালে শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করছেন প্রার্থীরা

Sharing is caring!

ক্রাইমসিন২৪: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশালের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থী এবং সমর্থকরা।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বুধবার (২৮ নভেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদ ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জাসদ মনোনীত প্রার্থী মো. মহসিন।

এছাড়া সদর আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেবেন।

এদিকে মনোনয়ন দাখিল কার্যক্রমকে ঘিরে জেলা প্রশাসন কার্যালয়ে প্রার্থীরা তাদের অনুসারী নিয়ে দলে দলে জড়ো হচ্ছেন।
এর আগে মঙ্গলবার (২৭ নভেম্বর) বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে একটি স্বতন্ত্রসহ ১২ জন দলীয় প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

তফসিল অনুযায়ী বুধবার মনোনয়নপত্র জমার শেষ দিন। বাছাই হবে রোববার (২ ডিসেম্বর)। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার (৯ ডিসেম্বর)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD