শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে চার ঘণ্টা পর বাস চলাচল শুরু!

পটুয়াখালীতে চার ঘণ্টা পর বাস চলাচল শুরু!

Sharing is caring!

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন শ্রমিকরা। এ কারণে চার ঘণ্টা পর বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে বাস চলাচল শুরু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক, ড্রাইভার জানান, ভোরে বাস চলাচল বন্ধ ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নেতারা মুঠোফোনে জানান, নতুন সড়ক আইন স্থগিত রাখার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। জেলা প্রশসন থেকে আমাদের আশ্বস্ত করায় আমরা বাস চালানো শুরু করেছি।

এদিকে ভোর থেকে বাস টার্মিনালে অপেক্ষমাণ যাত্রী মো. ইলিয়াস জানান, মাত্র বাস চলাচল শুরু হয়েছে। ভালো লাগছে এখন বাসে করে গন্তব্যে পৌঁছতে পারব।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, আইসিটি) এবং বাস মালিক গ্রুপ সংগঠনের প্রশাসক মো. জিয়াউর রহমান জানান, বাস চলাচল বন্ধ হয়েছে কি-না তা আমাদের জানা নেই। তবে এখন জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD