মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বইয়ের দোকানের সামনে নারীর মরদেহ

বইয়ের দোকানের সামনে নারীর মরদেহ

Sharing is caring!

রাজশাহীর সোনাদিঘী এলাকার একটি বইয়ের দোকানের সামনে থেকে মরিয়ম বেগম (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে ওই এলাকার ‘কোরআন মঞ্জিল’ নামের বইয়ের দোকানের সামনে থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে, কখন কীভাবে ওই নারী সেখানে গিয়ে মারা গেলেন তা সঠিকভাবে বলতে পারছেন না বইয়ের দোকানের কর্মচারীরা।

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, মরদেহ উদ্ধারের সময় তার কাছে একটি ওষুধের প্রেসক্রিপশন (চিকিৎসা ব্যবস্থাপত্র) পাওয়া গেছে। সেখানে তার নাম লিখেছিল মরিয়ম বেগম (৩৫), প্রযত্নে আব্দুল হান্নান। তার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ভাটপাড়া গ্রামে। তাই তাকে শনাক্তের জন্য এরই মধ্যে ওই এলাকায় খবর পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী অসুস্থ ছিলেন। তিনি চিকিৎসা ব্যবস্থাপত্র নিয়ে সোনাদীঘি এলাকার বিভিন্ন বইয়ের দোকানে সাহায্য চেয়ে বেড়াচ্ছিলেন। বিকেলে কোনো একপর্যায়ে ওই বইয়ের দোকানের সামনে বেশি অসুস্থ হয়ে শুয়ে পড়েন।সেখানেই তার মৃত্যু হয়। পরে মরদেহ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন পাশেই কর্তব্যরত থানা পুলিশকে খবর দেন। এ সময় বোয়ালিয়া থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বর্তমানে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের পরিবারের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD