রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আশুলিয়ায় চার কেজি গাঁজাসহ আটক ২

আশুলিয়ায় চার কেজি গাঁজাসহ আটক ২

Sharing is caring!

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) সদস্যরা।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কষবা থানার পানিঘারুপ গ্রামের মৃত জাহের মিয়ার ছেলে মো. মিজানুর রহমান (৪২) ও মানিকগঞ্জ জেলার হরিরাসপুর থানার পিপিলিয়া গ্রামের সোহরাব খানের মেয়ে তানিয়া আক্তার (২১)।

র‌্যাব-৪ সিপিসি-২ এর অধিনায়ক মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে মাদক বিক্রির নগদ এক হাজার দুইশত টাকা ও দু’টি মোবাইলসহ মিজানুর রহমান ও তানিয়া আক্তারকে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা কিনে এনে আশুলিয়াসহ আশপাশের এলাকায় বিক্রয় করে। তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD