রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নতুন সড়ক আইন পরিবর্তনের দাবি, মেহেরপুরে বাস চলাচল বন্ধ

নতুন সড়ক আইন পরিবর্তনের দাবি, মেহেরপুরে বাস চলাচল বন্ধ

Sharing is caring!

মেহেরপুর:
সড়ক পরিবহন আইন-২০১৮ পরিবর্তনের দাবিতে মেহেরপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে মেহেরপুর শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে মেহেরপুর জেলার শ্রমিকরা সব রুটের বাস চলাচল বন্ধ করে দেয়।

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, এই আইনের আওতায় জীবনের ঝুঁকি নিয়ে বাঁচার আশা করা আমাদের পক্ষে সম্ভব নয়। যে কারণে আমরা বাস চলাচল বন্ধ করে রেখেছি। সকালের দিকে কয়েকটি কোচ ঢাকার উদ্দেশে ছেড়ে গেলেও শনিবার (১৬ নভেম্বর) থেকে দূরপাল্লার বাস বন্ধ রাখা হবে।

এদিকে, সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। অনেকে অবৈধ যান আলগামন, ইজিবাইকে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। শুধু ভোগান্তি নয় দুশ্চিন্তায় পড়েছেন জেলার সবজি চাষিরাও। কারণ প্রতিদিনই প্রায় শতাধিক ট্রাক মেহেরপুর থেকে বিভিন্ন ধরনের সবজি নিয়ে ঢাকা, চিটাগাং, বরিশাল, খুলনা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD