রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সৌদিতে নারীশ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

সৌদিতে নারীশ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

Sharing is caring!

ঢাকা: সৌদি আরবে নারী গৃহশ্রমিক নির্যাতন, ধর্ষণ, হত্যা বন্ধ ও তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রগতিশীল নারী সংগঠনগুলো।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে পুরানা পল্টনের মুক্তি ভবনে প্রগতি সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের আয়োজক নারী সংগঠনগুলো হলো- কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ’র (সিপিবি) নারী সেল, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, নারী সংহতি, বিপ্লবী নারী ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও শ্রমজীবী নারী মৈত্রী।

সিপিবি নারী সেলের কেন্দ্রীয় আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন। এটি পরিচালনা করেন- সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শম্পা বসু। মূল বক্তব্য পাঠ করেন- শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিপ্লবী নারী ফোরামের আহ্বায়ক আমেনা আক্তার, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের ঢাকা নগর শাখার সভাপতি তাসলিমা আক্তার বিউটি, নারী সংহতির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মরিয়ম, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রী নীতি চাকমা, সিপিবি নারী সেলের কেন্দ্রীয় নেত্রী লুনা নূর প্রমুখ।

সংবাদ সম্মেলন থেকে অনতিবিলম্বে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের যেসব দেশে নারী গৃহকর্মী পাঠানো হয়েছে তাদের প্রয়োজনীয় আইনি সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিত, শ্রম আইন ও বিধি অনুযায়ী উপযুক্ত মজুরি আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। অভিবাসী নারী গৃহকর্মী ও শ্রমিকদের ওপর শারীরিক মানসিক অত্যাচার ও যৌন নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট দেশের সরকারের মধ্যে প্রয়োজনীয় দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর ও তার দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করাসহ আরও বেশ কিছু দাবি তুলে ধরা হয় এসময়।

এসব দাবিতে পূরণের লক্ষ্যে আগামী রোববার (১৭ নভেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাবে সমাবেশ ও মিছিল শেষে পররাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানোর কর্মসূচিও ঘোষণা করা হয় সংবাদ সম্মেলন থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD