শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদককারবারি নিহত

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদককারবারি নিহত

Sharing is caring!

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুর কবীর (২৮) নামে এক রোহিঙ্গা মাদককারবারি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, এক লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে টেকনাফের লেদার ছ্যুরি খাল সংলগ্ন কেওড়া বাগানে এ ঘটনা ঘটে। নুর কবীর মিয়ানমারের নাগরিক মোলালেবের ছেলে।

টেকনাফ বিজিবি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, ভোরে বিজিবির লেদা বিওপির সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় ছ্যুরি খাল সংলগ্ন কেওড়া বাগানে মাটি খোঁড়ার শব্দ পেয়ে বিজিবি সদস্যরা এগিয়ে যান। এ সময় মাটিতে পুতে রাখা একটি বস্তা দেখতে পান বিজিবি সদস্যরা। বিজিবি সদস্যরা ওই স্থানে পৌঁছানো মাত্র মাদককারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন। আত্মরক্ষার্তে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে বিজিবি সদস্যরা পিছু হটলে ঘটনাস্থল থেকে বস্তা ভর্তি এক লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ এবং গুলিবিদ্ধ অবস্থায় নুর কবীর নামে ওই রোহিঙ্গা মাদককারবারিকে উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ নুর কবীরকে প্রথমে টেকনাফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধে বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় টেকনাফ থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান বিজিবি-২ এর অধিনায়ক ফয়সল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD