শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
রংপুর-চট্টগ্রামের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএল

রংপুর-চট্টগ্রামের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএল

Sharing is caring!

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনের কারণে চলতি বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পিছিয়ে নেওয়া হয়েছে নতুন বছরের জানুয়ারিতে। ৫ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের ষষ্ঠ আসরের। শনিবার (২৪ নভেম্বর) প্রকাশ হয়েছে বিপিএলের চূড়ান্ত সূচি।

গেলো ২৮ অক্টোবর প্লেয়ার ড্রাফটের মাধ্যমে নিজেদের গুছিয়ে নিয়েছে বিপিএলে অংশ নিতে যাওয়া সাতটি দল। আগেই বিপিএলের জন্য তিনটি ভেন্যু নির্দিষ্ট করা হয়েছে। এবারের আসর শুরু হবে ঢাকা থেকে।

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম পর্বের ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জানুয়ারি থেকে শুরু হবে সিলেট পর্ব। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে আটটি ম্যাচ।

সিলেট পর্ব শেষে ২১ জানুয়ারি আবারও ঢাকায় ফিরবে বিপিএল। এই পর্বে ছয়টি ম্যাচ হবে ঢাকায়। ঢাকার দ্বিতীয় পর্ব শেষে সমুদ্রনগরী চট্টগ্রামে যাবে বিপিএল। ২৫ জানুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ানে অনুষ্ঠিত হবে ১০টি ম্যাচ। আসরের বাকি ম্যাচগুলো আবারও ফিরবে ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

শুক্রবারের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। এছাড়া প্রতিদিন দুপুর সাড়ে ১২টায় প্রথম ম্যাচ ও বিকাল ৫টায় দ্বিতীয় ম্যাচ শুরু হবে। প্রত্যেকটি দল ছয়টি করে ডে এবং ছয়টি করে নাইট ম্যাচ খেলবে।

৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এবারের আসরের পর্দা নামবে ৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD