মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
ঘূর্ণিঝড় বুলবুলের দিনে জন্ম, নাম রাখা হলো বুলবুলি 

ঘূর্ণিঝড় বুলবুলের দিনে জন্ম, নাম রাখা হলো বুলবুলি 

Sharing is caring!

বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে উপকূলের ১০নম্বর মহাবিপদ সংকেতের মধ্যেই এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। সদ্য জন্ম নেওয়া সন্তানের নাম রাখা হয়েছে বুলবুলি আক্তার বন্যা।

শনিবার (০৯ নভেম্বর) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ১০নম্বর মহাবিপদ সংকেত পাওয়ার চর অঞ্চলের মানুষ আশ্রয়ের জন্য যখন ছুটাছুটি করছিল কলাপাড়া উপজেলার নীলগঞ্জ সরকারি আবাসন প্রকল্পের ঘরে তখনই আবুল কালাম ও হুমায়রা বেগম দম্পতির সন্তান বুলবুলির জন্ম হয়।

বুলবুলির বাবা আবুল কালাম বলেন, আবাসনের নিজ ঘরে দুপুরে আমার প্রথম সন্তান পৃথিবীতে এসেছে।

নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড নাসির উদ্দীন মাহমুদ জানান, বন্যা চলাকালীন সময়ে জন্ম নেওয়া কন্যা শিশুর নাম বুলবুলি আক্তার বন্যা রেখেছেন নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়লা শহিদ। বর্তমানে নবজাতক ও তার মা প্রধান শিক্ষকিকার বাড়িতে নিরাপদে আছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মনিবুর রহমান বলেন, দুপুরে নীলগঞ্জ আবাসনে এক কন্যা শিশু জন্ম নিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD