শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ঘূর্ণিঝড় “বুলবুল”- দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত ভোলা জেলা আ’লীগ

ঘূর্ণিঝড় “বুলবুল”- দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত ভোলা জেলা আ’লীগ

Sharing is caring!

এম.এইচ.ফাহাদ-বিশেষ প্রতিনিধি: ভোলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। ভোলা থেকে ২৯০ কিলোমিটার দুরে রয়েছে বুলবুল। ভোলায় ৭ নাম্বার মোহা বিপদ সংকেত জারি করা হয়েছে। ঝড় মোকাবেলায় প্রস্তুত রয়েছে জেলা আওয়ামীলীগ।

জেলা আওয়ামীলীগের সাংঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব বলেছেন, বুলবুল মোকাবেলায় জননেতা তোফায়েল আহমেদের নির্দেশে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে ভোলা জেলা আওয়ামীলীগ। আওয়ামীলীগের জেলা কার্যালয়ে জরুরী বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সকল উপজেলার নেতা কর্মীদের প্রশাসনের সাথে সমন্য়য় করে কাজ করে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী ‘বুলবুল’ মোকাবিলায় ভোলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামীলীগ ইতোমধ্যে ৬৪৮টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে সেখানে দলীয় নেতাকর্মীদের পাশা পাশি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকদের সাথে চেয়ারম্যান মেম্বারদেরও দায়িত্বে থেকে ত্রান বিতরনের ব্যাপারটি নিরবিচ্ছিন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে। গঠিত ৯২টি মেডিক্যাল টিমের সাথেও দলীয় নেতা-কর্মীদের কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
বিপ্লব আরো জানান, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে ত্রাণ মন্রনালয় ইতোমধ্যে নগদ ১০ লক্ষ টাকা পাঠিয়েছেন সাথে ২০০ মেট্রিকটন চালও দিয়েছেন। আশ্রয় কেন্দ্রের জন্য ২ হাজার প্যাকেট শুকনো খাবার পাঠিয়েছে। তার ১০০০ প্যাকেট সকালেই চরফ্যাশনের আশ্রয়কেন্দ্র গুরোতে পাঠিয়ে দেয়া হয়েছে। প্রাণহানী এড়াতে সকলকে একযোগে কাজ করার আহব্বানও জানান জেলা আওয়ামীলীগের এ নেতা। তিনি দুর্যোগ পরবর্তীতে উদ্ধার কাজে অংশ গ্রহনের জন্য জেলার সকল নেতা কর্মীরা প্রস্তুত রয়েছেন। ইলিশার মেঘনা পাড়ের বেড়িবাঁধ কেটে ফেলার ব্যাপারটি তিনি খতিয়ে দেখছেন বলেও জানিয়েছেন, প্রয়োজনে ভোলার অভিবাবক তোফায়েল আহমেদকে জানিয়ে দ্রুত ব্যাবস্থা নিবেন বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD