বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
৬৮৯ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে সাড়ে তিন লাখ মানুষ 

৬৮৯ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে সাড়ে তিন লাখ মানুষ 

Sharing is caring!

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারির পর থেকে পটুয়াখালী জেলায় আটঘাট বেধে মাঠে নেমেছে প্রশাসন।

শনিবার (০৯ নভেম্বর) বিকেল ৩টা পর্যন্ত জেলায় ৬৮৯টি আশ্রয় কেন্দ্রে সাড়ে তিন লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কন্ট্রোল রুম।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় পটুয়াখালী জেলায় ৮৬টি সাইক্লোন শেল্টার বাড়িয়ে মোট ৬৮৯টি করা হয়েছে এবং পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত রেখেছে জেলা প্রশাসন। বাতিল করা হয়েছে জেলা প্রশাসন, পুলিশ ও অনান্য দপ্তরের ছুটি। যৌথভাবে কাজ করছে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, নৌ ও সেনাবাহিনী।

এদিকে দুর্যোগে মানবিক সহায়তার জন্য ৩শ’ মেট্রিকটন চাল, ১২ লাখ ৭৫ হাজার টাকা, ১৬৬ বান্ডিল টিন এবং ৪৬৩০টি কম্বল, শিশু খাদ্য বাবদ ১ লাখ ও গো খাদ্য বাবদ ১ লাখ টাকা এবং ২ হাজার প্যাকেট শুকনো খাবার মজুত রাখা হয়েছে।

যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া দানে প্রস্তুত আছে পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, কমিউনিটি ভলান্টিয়ার, সিপিপি, স্কাউট ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।

সব পদক্ষেপে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে কাজ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রে পাঠানো হচ্ছে শুকনো খাবার ও পানি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD