বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
উত্তাল সাগরে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

উত্তাল সাগরে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

Sharing is caring!

পটুয়াখালী: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরের ঢেউয়ে ট্রলার থেকে পড়ে মো. বেল্লাল (৪০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (০৮ নভেম্বর) সকালে তীরে ফেরার পথে মহিপুর বন্দর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে এফবি মা কুলসুম ট্রলারের ওই জেলে ঢেউয়ের ঝাপটায় সাগরে পড়ে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান।

তিনি বলেন, নিখোঁজ জেলে বেল্লালকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্রলারের মাঝি মো. হারুন মিয়া জানান, সাগর প্রচণ্ড উত্তাল থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ট্রলারের অপর ১৬ জন জেলে নিরাপদে শুক্রবার সকাল ১০টায় মহিপুর বন্দরে এসে পৌঁছেছেন।

বর্তমানে বঙ্গোপসাগর অনেক উত্তাল রয়েছে। উত্তাল সমুদ্র থেকে সব মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ের জন্য মৎস্য বন্দর আলীপুর, মহিপুরের শিববারিড়া নদসহ বিভিন্ন নিরাপদ আশ্রয়ে আসতে শুরু করেছে বলে নিশ্চিত করেছেন কুয়াকাটা-আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD