রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতা মনজুর হোসেন বেগম জিয়ার সুস্থতার জন্য ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া চরফ্যাশনে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কলাপাড়ায় উদ্ধার হওয়া শঙ্খিনী সাপ সংরক্ষিত বনে অবমুক্ত কলাপাড়ায় বিদ্যালয়ের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহন,  শিক্ষকদের আন্দোলনে অভিভাবকদের ক্ষোভ পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় পটুয়াখালীর মহিপুরে চাঞ্চল্যকর ট্রলার মাঝি হত্যা মামলার আসামী  সোহেল ফকির র‌্যাবের হাতে গ্রেপ্তার গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ১৩ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি মাছুম বিল্লাহ ও সম্পাদক নাসির উদ্দিন বেগম জিয়ার জন্য ৫ নং ওয়ার্ড লৌহ শ্রমিক দলের দোয়া অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত আয়োজন করে বরিশাল জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বাউফলে আ.লীগ নেতার বিরুদ্ধে হিন্দুদের জমি দখল করার অভিযোগ বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই ও গোশত বিতরণ বেগম জিয়ার সুস্থতার জন্য জাগুয়া ইউনিয়ন বিএনপির দোয়া মুনাজাত মুফতি রেজাউল করিম বলেন, গত ৫৩ বছরে আমরা অনেক দল দেখেছি বেগম জিয়ার জন্য যুবদল বরিশাল জেলা উত্তরের দোয়া মুনাজাত
শেবাচিম হাসপাতাল থেকে ভূয়া চিকিৎসক পরিচয়দানকারী আটক

শেবাচিম হাসপাতাল থেকে ভূয়া চিকিৎসক পরিচয়দানকারী আটক

Sharing is caring!

ক্রাইমসিন২৪: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে এক ভূয়া চিকিৎসক পরিচয়দানকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় হাসপাতালের করোনারী কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে তাকে আটক করা হয়। আটককৃত ভুয়া চিকিৎসক পরিচয়দানকারী মিঠু (২৭) বরিশাল নগরের ২৭নং ওয়ার্ডস্থ রুইয়ারপুল এলাকার বাসিন্দা। পাশাপাশি সে পেশায় একজন মেটার মেকানিক বলে প্রাথমিকভাবে জানাগেছে। বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, ওই যুবকের শ্বশুর হাসপাতালে চিকিৎসাধীন। সেই সুবাধে তিনি হাসপাতালে গিয়ে সিসিইউ ইউনিটের কক্ষে বসে চিকিৎসকদের উপদেশ দিচ্ছিলেন। এসময় চিকিৎসকরা পরিচয় জানতে চাইলে সে নিজেকে একজন এমবিবিএস চিকিৎসক বলে পরিচয় দেয়। বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হলে চিকিৎসকরা বিষয়টি থানায় অবহিত করেন। পরে পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে। এদিকে আটক যুবককে থানায় নিয়ে আসার সময় তার স্ত্রী বাঁধা দেয়ার চেষ্টা করে এবং খারাপ ব্যবহার করলে পুলিশ তাকেও আটক করে থানায় নিয়ে আসে। তবে স্ত্রীকে পরে ছেড়ে দেয়া হয়। শুক্রবার রাত সোয়া ১০টার কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, পুরো বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তদন্ত অনুযায়ী অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD