সর্বশেষ:
বরিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের মহানগর ও জেলা দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন বনের গাছ কেটে ঝাড়, ট্রলার চলাচল ব্যাহত; ঝাড় অপসারণের কথা বলায় হামলা, আহত ১ কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার বরিশালে সৎ ভাইয়ের ছেলেকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মামলা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃ/ত্যু পটুয়াখালীতে “হ্যাটট্রিক” পদক পেলেন সদর থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপন পটুয়াখালীর জৈনকাঠীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, কাশীপুরের সাক্ষী হতবাক এলাকাবাসী সাংবাদিক মিঠু’র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস’র ১১ তম প্রয়ান দিবসে দোয়া মোনাজাত

পায়রা বন্দরের আবাসিক ভবন এলাকায় ফের ধসে পড়েছে দুটি সীমানা দেয়াল

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের আবাসিক ভবন এলাকার ১০০ ফুট দৈর্ঘ্যের দুটি সীমানা দেয়াল ফের ধসে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার উত্তর পাশের ছয়আনি খালের মধ্যে ওই সীমানা দেয়াল দুটি ধ্বসে পড়ে।

দেয়াল নির্মানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন দুরাবস্থা হয়েছে বলে দাবি স্থানীয়দের। এর আগে ২০২৩ সালের জানুয়ারীতে নির্মান কাজ শেষ হওয়ার আগে ওই একই এলাকার ১০০ ফুট দৈর্ঘ্যের একটি সীমানা দেয়াল খালের দিকে হেলে পড়ে।

এছাড়া একই বছরের ৩০ জুন আরও একটি সীমানা দেয়াল ধস এবং ৩ টি দেয়াল হেলে পড়ে। ৩ বছরের ব্যবধানে ফের দেয়াল ধস পড়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।

২০২৩ সালে এবিএম ওয়াটার কোম্পানি নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ১১ কোটি টাকা ব্যয়ে ৩ হাজার ফুট দৈর্ঘ্যের এ সীমানা প্রাচীরটি নির্মান করে।

বন্দর কর্তৃপক্ষের উদসীনতায় কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তবে ভারীবৃষ্টিতে মাটি সরে গিয়ে সীমানা দেয়ালে ধ্বসের ঘটনা ঘটেছে। বিষয়টি পর্যবেক্ষন করা হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
এ বিষয়ে পায়রা সমুদ্র বন্দরের ডেপুটি ডিরেক্টর মো. আজিজুর রহমান জানান, বিষয়টি ইতোমধ্যে প্রকৌশল বিভাগের নজরে এসেছে এবং তারা এটি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

অতিবৃষ্টির কারণে দেয়ালের নিচের মাটি সরে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। বর্ষা কমলে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে দ্রুত এটি সংস্কার করা হবে বলে তিনি আশ্বাস দেন।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category