বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
কলাপাড়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ বাবা-ছেলে আটক

কলাপাড়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ বাবা-ছেলে আটক

Sharing is caring!

পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ বাবা ইউসুফ তালুকদার (৭০) ও তার ছেলে আলমাস তালুকদারকে (৪৩) আটক করেছে পুলিশ।

শনিবার (০২ নভেম্বর) সকালে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মঈনুল হাসান জানান, গোপন সংবাদে ভোরে ওই উপজেলার চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ইউসুফ ও তার ছেলে আলমাসকে আটক করা হয়। এসময় ইউসুফের কাছ থেকে ৪ হাজার ও আলমাসের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঘরের বারান্দার সামনে মাটিতে পুঁতে রাখা অবস্থায় আরও ৩০ হাজার ইয়াবা পিস জব্দ করা হয়।

এ ব্যাপারে তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD