বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বী হাজারো নারী-পুরুষের গঙ্গা¯œান সম্পন্ন

কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বী হাজারো নারী-পুরুষের গঙ্গা¯œান সম্পন্ন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: নামকৃর্তন, পূজা আর্চনায় র্নিঘুম রাত কাটানোর পর পূর্নিমা তিথীতে সূর্যোদয়ের সাথে সাথে সমুদ্রের জলে গঙ্গাস্নানের মধ্য দিয়ে কুয়াকাটায় পালিত হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। প্রায় লাখো পুন্যার্থী আর দর্শনার্থীর সমাগমে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সার্বজনীন এ রাস উৎসব। রাস মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল তৎপর। ফলে পূন্যার্থীসহ দর্শনার্থীদের মাঝে ছিল স্বস্থির ভাব।
প্রতি বছরের ন্যায় এ বছরও গঙ্গা¯œান উপলক্ষে কুয়াকাটার সৈকতে প্রায় অর্ধ লক্ষাধিক সকল ধর্মের মানুষের উপস্থিতিতে রাস উৎসব সার্বজনীন মহামিলন মেলায় পরিণত হয়। উপস্থিত ঘটে সাধু সন্যাসীদের। সৈকতে বসে প্রায় তিন শতাধিক খেলনা সামগ্রী ও প্রসাধনী সামগ্রীর দোকান। রুপ নেয় সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসবে। জমে উঠে গ্রামীন মেলা। বুধবার সন্ধ্যায় আরতী ও নাম কীর্তনের মাধ্যমে শুরু হয় রাস উৎসবের মুল ধার্মীয় আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার রাতভর পুজার্চনা, হরিনাম সংকৃর্ত্তন, ভক্তিমুলক গানে মেতে ওঠেন দুর-দুরান্ত থেকে আসা ভক্ত পূন্যার্থীরা। পাপ মুক্তির আশায় ধর্মাচরন শেষে শুক্রবার ঊষা লগ্নে ধুপ, দ্বীপ প্রজ্জ্বলন, ধান-দুর্বা ও বেল পাতা সমুদ্র জলে অর্পন করে গঙ্গা¯œান শেষে ভগবানের যুগল রুপ দর্শন করেন ভক্তরা। পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় তর্পন করেন অনেকেই। এর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের রাসের ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হলেও উসব এবং মেলা চলবে আরো চারদিন।
শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম পুরোহিত কালাচাঁদ ঠাকুর বলেন, মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের সকল লীলার শ্রেষ্ঠ লীলা এ রাস লীলা। গঙ্গা¯œানের মাধ্যমে পাপ মোচন ও পারমার্থিক কল্যানের জন্য লাখো ভক্ত কুয়াকাটায় এ উৎসবে সমাবেত হন। শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম’র সাধারন সম্পাদক নিখিল রঞ্জন মন্ডল বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল নিদর্শন এই রাস মেলা উৎসব। প্রতি বছরের ন্যায় এ বছরও প্রায় লাখো পূন্যার্থী ও দর্শনার্থীর আগমন ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধায় উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। কুয়াকাটা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সভাপতি ও কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক কাজী আলমগীর, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব তালুকদার, কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লাসহ প্রশাসেনর বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস বলেন, লাখো পুন্যার্থীর সমাগমের এ সার্বজনীন রাস উৎসব হিন্দুদের ধর্মিয় উৎসব হলেও এতে অংশ নেয় সর্বস্তরের লাখো মানুষ। সাগর সৈকতে পরিনত হয় সার্বজনীন মিলন মেলায়। সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসবে। পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, পূন্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তায় নেয়া হয়েছে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
পটুয়াখালী জেলা প্রশাসক মতিউর রহমান চৌধুরী বলেন, উৎসবে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে ।
###

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD