মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
সাভারে পাঁচ বছরের শিশু ধর্ষণ, কিশোর গ্রেফতার

সাভারে পাঁচ বছরের শিশু ধর্ষণ, কিশোর গ্রেফতার

Sharing is caring!

(ঢাকা):
সাভারের বিরুলিয়ায় এক শিশুকে (৫) ধর্ষণের অভিযোগে সাকিব আল হাসান (১২) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) সকালে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজগর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে শিশুটির পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে বিরুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাকিব আল হাসানকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া মহল্লার আব্দুল ওহাব ছেলে।

পুলিশ জানায়, বুধবার (১৬ অক্টোবর) বিকেলে বাড়ির পাশে সহপাঠীদের নিয়ে খেলা করছিল ওই শিশুটি। এসময় হঠাৎ সাকিব এসে তাকে খাবারে কথা বলে পাশের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে ধর্ষণ করে। সেই সঙ্গে বিষয়টি কাউকে না জানানোর জন্য নানা রকম ভয়ভীতি ও হত্যার হুমকি দেয়। পরের দিন (১৭ অক্টোবর) শিশুটির রক্তক্ষরণ শুরু হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। এরপর দায়িত্বরত চিকিৎসক পরিবারের সদস্যদের ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন।

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজগর আলী বলেন, অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD