সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
বাগমাড়ার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রেফতার

বাগমাড়ার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রেফতার

Sharing is caring!

মাদারীপুর জেলার বাগমারা এলাকার শীর্ষ সন্ত্রাসী পলাশ মাতব্বরকে (৪৫) গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় র‌্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দিনগত রাতে মাদারীপুর জেলার শিবচর থানাধীন বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার হওয়া পলাশ মাতব্বর বাগমাড়া এলাকার দাদন মাতব্বরের ছেলে। তিনি হত্যা, গুরুতর জখম, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে করা সাতটি মামলার এজাহারভুক্ত আসামি এবং চরমপন্থি দলের কালো বাহিনীর নেতা।

র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবত অপহরণ, খুন এবং ডাকাতি করে আসছিল পলাশ মাতব্বর। খুন করার পর তিনি ভারতে চলে যায়। সেখানে কিছুদিন অবস্থানের পর পুনরায় তার নিজু এলাকায় ফিরে খুন, ডাকাতিসহ সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।

গ্রেফতারের সময় ঘটনাস্থল তল্লাশি করে পলাশের হেফাজতে রাখা ১৯৭ পিস ইয়াবা, দুইটি পিস্তল, নয় রাউন্ড অ্যামোনিশন ও চারটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

মাদারীপুর জেলার শিবচর থানায় ডিএডি মো. আমজাদ হোসেন বাদী হয়ে পলাশের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD