মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
উত্তরায় প্রতারক চক্রের ৮ সদস্য আটক

উত্তরায় প্রতারক চক্রের ৮ সদস্য আটক

Sharing is caring!

ঢাকা: রাজধানীর উত্তরা থেকে প্রতারক চক্রের আট সদস্যকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১৮ অক্টোবর) র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগ ও তথ্য-উপাত্তের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত আভিযান চালায় র‌্যাবের একটি দল। অভিযানে উত্তরার ৪ নম্বর সেক্টর থেকে ভুয়া নিয়োগপত্র দেওয়া এবং লোকদেখানো ভুয়া চাকরি দেওয়ার মাধ্যমে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের আট সদস্যকে আটক করা হয়।

এসময় ভুয়া নিয়োগপত্র, এপি ফাউন্ডেশনের মানি রিসিট, গোল্ডেন লাইন মেডিক্যাল সেন্টারের সিলযুক্ত মেডিক্যাল চেক-আপ ফরম, এপি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বাঁধাই করা প্রজেক্ট প্রোফাইল এবং এপি ফাউন্ডেশনের টাইপ করা প্যাডে বিভিন্ন জেলা ও উপজেলার চেয়ারম্যান, পুলিশ সুপার, জেলা প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে পাঠানো চিঠির কপিসহ এপি ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর নামযুক্ত পদবির সিল, কম্পিউটার, ল্যাপটপ জব্দ করা হয়েছে।

আটক আটজন হলেন- গিয়াসউদ্দিন পিন্টু ওরফে আকাশ (৩৭), হাসান গাজী (৩১), বিল্লাল শেখ (৩০), শেখ শের আলী রাজু (৩০), গনেশ প্রসাদ সাধন (৪১), সোহাগ (৩১), আজাদুল ইসলাম (১৯) ও রশি আক্তার (২১)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীর উত্তরায় প্রতারণা কাজে ব্যবহারের জন্য তাদের দুইটি অফিস এবং জামালপুরে লোকদেখানো ভুয়া ট্রেনিং সেন্টার রয়েছে। প্রতারক চক্রটি তিন থেকে চার বছর ধরে কাজ করছে। তারা প্রতারণার মাধ্যমে দুই থেকে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকার চেয়ারম্যান, মেম্বারদের কাছে বিভিন্ন চিঠি দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD