মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
উল্লাপাড়ায় ইয়াবাসহ বিক্রেতা আটক

উল্লাপাড়ায় ইয়াবাসহ বিক্রেতা আটক

Sharing is caring!

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ৪০১ পিস ইয়াবাসহ নুরুজ্জামান সরকার ওরফে জামাল সরকার (৩৮) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর লেফটেন্যান্ট এম মিজানুল হক ইমরান। নুরুজ্জামান উপজেলার ফাজিলনগর গ্রামের বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ অক্টোবর) রাতে প্রতাপ বাজারের মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালানো হয়। সেসময় ৪০১ পিস ইয়াবাসহ ওই ওয়ার্কশপের মালিক নুরুজ্জামানকে আটক করা হয়। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD