শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলায় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কমিটি গঠন

ভোলায় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কমিটি গঠন

Sharing is caring!

এম.এইচ.ফাহাদ-বিশেষ প্রতিনিধিঃ ভোলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কর্মীসভা ও কমিটি গঠন করা হয়েছে। এতে শহিদুর রহমান জিল্লুকে সভাপতি, তালুকদার আনোয়ার পাশা বিপ্লবকে সাধারণ সম্পাদক ও মো. মাইনুল ইসলাম জিলনকে সাংগঠনিক সম্পাদক করে সর্বমোট ৯১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া্র জেলা কমিটির সাবেক সহসভাপতি মো. রফিকুল ইসলামকে কেন্দ্রীয় সহ-সম্পাদক, সাবেক জেলা সভাপতিকে কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও সাবেক জেলা যুগ্ম সম্পাদককে কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য করা হয়েছে।

শনিবার বিকেলে ভোলা শহরের নতুন বাজারে অবস্থিত সংগঠনটির জেলা কার্যালয়ে কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয় এ কমিটি ঘোষণা করেন।

এর আগে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের জেলা সভাপতি মো. কামাল হোসেন সিকদারের সভাপতিত্বে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেফ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খন্দকার আলমগীর হোসেন, খোকন বেপারী, দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান, সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র বিষয়ক সম্পাদক মো. হাসিবুল হাসান শান্ত, বরিশাল জেলা কমটির নেতা আবুল কালাম মোল্লা প্রমূখ। এছাড়াও সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় অনুষ্ঠানে ভোলা জেলা, সদর উপজেলা, ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD