মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
ফাহাদ হত্যা: মাজেদুল ৫ দিনের রিমান্ডে

ফাহাদ হত্যা: মাজেদুল ৫ দিনের রিমান্ডে

Sharing is caring!

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার এজাহারভুক্ত আসামি মাজেদুল ইসলামের (২০) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি তার রিমান্ড মঞ্জুর করেন।

গোয়েন্দা সূত্রে জানা যায়, শুক্রবার (১১ অক্টোবর) ভোর ৪টার দিকে সিলেট থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) ঢাকা দক্ষিণ বিভাগের ধানমন্ডি জোনাল টিম। তিনি বুয়েটের এমএমই বিভাগের ১৭ ব্যাচের ছাত্র।

গ্রেফতারের পর শনিবার বিকেলে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি লালবাগ জোনের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। পরে শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৬ অক্টোবর দিবাগত রাতে ফাহাদকে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ফাহাদের বাবা বরকত উল্লাহ রাজধানীর চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ হত্যাকাণ্ডের জেরে এর আগে তিন দফায় ১৫ জনকে পাঁচদিন করে রিমান্ডে পাঠান আদালত। অসুস্থ থাকায় মিজান নামে একজনকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, রিমান্ডে থাকা অবস্থায় বৃহস্পতিবার সকালে ইফতি মোশাররফ এবং শুক্রবার মেফতাহুল ইসলাম জিওন নামে ছাত্রলীগের দুই নেতা ঘটনাটিতে সম্পৃক্ততার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD