মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
ফাহাদ হত্যায় সম্পৃক্ততার বিষয়ে জিও‌নের স্বীকারোক্তি

ফাহাদ হত্যায় সম্পৃক্ততার বিষয়ে জিও‌নের স্বীকারোক্তি

Sharing is caring!

ঢাকা:
বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন আ‌রেক আসামি মেফতাউল ইসলাম জিওন।

শুক্রবার (১১ অ‌ক্টোবর) ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট মো. সারাফুজ্জামান আনছারীর আদাল‌তে জবানব‌ন্দি দেন তিনি। প‌রে তা‌কে কারাগা‌রে পাঠান আদালত।

স্বীকা‌রো‌ক্তি দেওয়া আসা‌মি মেফতাউল ইসলাম জিওন বু‌য়েট শাখা ছাত্রলী‌গের উপ-ক্রীড়া সম্পাদক।

এর আ‌গে বৃহস্প‌তিবার স্বীকা‌রো‌ক্তি দেন আরেক আসা‌মি ইফ‌তি মোশাররফ সকাল। যি‌নি ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক।

শুক্রবার এ মামলায় গ্রেফতার আ‌রেক আসা‌মি মিজানুর রহমান মিজান‌কেও আদাল‌তে হাজির করা হয়। ত‌বে তার বিরু‌দ্ধে রিমান্ড আ‌বেদন না থাকায় তা‌কে কারাগা‌রে পাঠা‌ন আদালত।

গত ৮ অক্টোবর সকাল, জিওনসহ এ মামলায় বুয়েট ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগ নেতাদের হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। এ ঘটনায় পরদিন নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD