শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধারা-ভোলায় তোফায়েল আহমেদ।

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধারা-ভোলায় তোফায়েল আহমেদ।

Sharing is caring!

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি॥ ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বানিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়্যারম্যান তোফায়েল আহমেদ বলেছেন,বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছিলো অসাম্প্রদায়িক ও গনতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। আমরা যখন স্বাধীনতার জন্য স্লোগান দিতাম তখন স্লোগানে বলতাম জাগো জাগো বাঙালি জাগো।সেখানে কোন ভেদাভেদ ছিলো না বাঙালি বলতে হিন্দু,মুসলিম, খ্রিষ্টান,বৌদ্ধ সবাইকেই বুঝাতো। বাংলাদেশকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তেই যুদ্ধ করেছিলেন প্রান দিয়েছিলেন মুক্তিযোদ্ধারা।
আজ ৫ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় ভোলার বাপ্তা শক্তি সংঘ দূর্গা পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের ৩০ লক্ষ শহীদের মধ্যে হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিষ্টান সকল ধর্মের মানুষ আছে। বাঙালিদের যখন পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করে তখন কে হিন্দু কে মুসলিম এটা চিন্তা করতো না। আমরা আজ বাংলাদেশকে একটি অসাম্পদায়িক বাংলাদেশে রূপান্তর করতে পেরেছি। আজ বাংলাদেশ অসাম্প্রদায়িক। আজ বাংলাদেশে ধর্ম যার যার উৎসব সবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আজ গ্রাম শহরে রূপান্তরিত হচ্ছে।
এসময় ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে তার সাথে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক,পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকীব,সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD