শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলায় মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে শারদীয় দূর্গাপূজার উদ্বোধন।

ভোলায় মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে শারদীয় দূর্গাপূজার উদ্বোধন।

Sharing is caring!

এম.এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি।। আজ শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ভোলার মিহির লাল সাহার মাঠ ওয়েস্টার্ন পাড়া সার্বজনীন পূজা মন্ডপ ও শতদল বিকাশ খেলার মাঠ পূজা মন্ডপে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে শারদীয় দূর্গা পূজার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত। সুমন বনিক ও সমর কর্মকার এর সভাপতিত্বে, উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথী ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন,ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নকীব,উপজেলা পরিষদের ভাইচ চেয়্যারম্যান মোহামদ ইউনুস,অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ,জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ,জেলা লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক সহধর্মিনী সাহেলা সোহানী, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, যুগ্ম-সম্পাদক অসীম সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ধ্রুব হাওলাদার, পৌর কাউন্সিলর ওমর ফারুক, সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি শান্ত ঘোষ, সম্পাদক জয় দে।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির অন্যন্য এক উদাহরণ বিশ্বে। বঙ্গবন্ধুর এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ কি খ্রিষ্টান সবাই এখানে ভাই ভাই। এক ভাইয়ের বিপদে আরেক ভাই দৌড়ে চলে আসে। পরে উদ্ভোধন শেষে মন্ডপগুলোতে ছিলো বিশেষ নৃত্য অনুষ্ঠান ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথীবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD