শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশালে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

বরিশালে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

Sharing is caring!

ক্রাইমসিন২৪:
বরিশাল মেট্রোপলিটন এলাকা ও সদর উপজেলার কৃষকদের মাঝে বীজ এবং সার বিতরণ করেছে কৃষি বিভাগ। শনিবার (১৭ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদের হল রুমে উপকারভোগী কৃষকদের মাঝে শুধু খেসারি ডালের বীজ ও সার বিতরণ করা হয়। যারমধ্যে সদর উপজেলার ১ শত ৩০ জন ও মেট্রোপলিটন এলাকার ১০০ জন কৃষক ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মেট্রোপলিটন কৃষি অফিসের কর্মকর্তা ফাহিমা হক। উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, বরিশাল সদর উপজেলা ও মেট্রোপলিটন এলাকার ১ হাজার ৫৪৬ জন কৃষককে বিভিন্ন পরিমাণে পর্যায়ক্রমে ভূট্টা, সরিষা, খেসারি, ফেলন, মুগ, বোরো ও বিটি বেগুন বীজ এবং ডিএপি ও এমওপি সার দেওয়া হবে। যারমধ্যে বরিশাল সদর উপজেলার ১ হাজার ১৯৬ জন ও মেট্রোপলিটন এলাকায় ৩৫০ জন কৃষক রয়েছেন। তবে চাষের সময় চলে আসায় এখন খেসারির বীজ দেয়া হয়েছে বাকী সুবিধাভোগীদের পর্যায়ক্রমে অল্প সময়েল মধ্যে বীজ ও সার দিয়ে দেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD