শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বন্যায় কুয়েতে ফ্লাইট বাতিল

বন্যায় কুয়েতে ফ্লাইট বাতিল

Sharing is caring!

অনলাইন ডেস্ক:
প্রতিকূল আবহাওয়ার কারণে কুয়েতের অভ্যন্তরীণ ও বৈদেশিক বেশকিছু ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এতে ফ্লাইট সিডিউলে দেখা দিয়েছে বিপর্যয়।

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠা-নামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।

প্রতিকূল আবহাওয়ার কারণে দেশের অভ্যন্তরে ও বাইরে বেশকিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। কিছু কিছু ফ্লাইটের নতুন সিডিউল দেওয়া হয়েছে।

এমিরেটস এয়ারলাইন্সের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, হঠাৎ করে বৃহস্পতিবার ও শুক্রবারের (১৬ নভেম্বর) ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিরূপ আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে। শিগগিরই চূড়ান্ত গন্তব্যের জন্য ফ্লাইটগুলো আবার বুক করা হবে।

গ্রাহকদের পরবর্তী আপডেট তথ্য পেতে এমিরেটস এয়ারলাইন্সের ওয়েবসাইটে চোখ রাখতে বলা হয়েছে। এছাড়া বুকিং অফিসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে কুয়েতে ব্যাপক বন্যায় এরই মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বন্যার পানিতে রাস্তাঘাট সব ডুবে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি মন্ত্রণালয়ের কার্যক্রমও বন্ধ রয়েছে।

দেশটির সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ভারী বর্ষণে দেশটির সবচেয়ে বড় সমুদ্রবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD