বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
উইকেট না হারিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

উইকেট না হারিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

Sharing is caring!

আফগানিস্তানের দেয়া ৩৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করল বাংলাদেশ। দিনের প্রথম সেশনে নেমে বাংলাদেশ ৯ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে। তাতে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে গেছে টাইগাররা। ওপেনার সাদমান ইসলাম ২১ ও লিটন দাস ৯ রান করে অপরাজিত আছেন।

গতকাল দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৩৭ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছিল আফগানরা। আজ ব্যাটিংয়ে নেমে তারা অলআউট হয়েছে ২৬০ রানে। প্রথম ইনিংস শেষে আফগানদের লিড ছিল ১৩৭ রান। সুতরাং, সবমিলিয়ে তাদের মোট লিড ৩৯৭ রান। এই ম্যাচে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩৯৮ রান। হতে সময় দুইদিন।

আজ দলীয় ২৬০ রানেই আফগানদের শেষ দুই উইকেট পড়েছে। ৮৯তম ওভারে রান আউট হন ইয়ামিন আহমদজাই। ৯১তম ওভারে মিরাজের বলে শর্টে মুমিনুলের হাতে ক্যাচ হন জহির খান। ম্যাচে প্রথম ইনিংসে আফগানরা করেছিল ৩৪২। জবাবে ২০৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

বৃষ্টির কারণে আজ প্রায় দুই ঘণ্টা পর শুরু হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের চতুর্থ দিনের খেলা। সকাল দশটায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা শুরু হয়েছে ১১টা ৫০ মিনিটে। আজ লাঞ্চ ব্রেক শুরু হয়েছে দুপুর একটায়। চা বিরতি হবে বিকাল তিনটা ৪০ মিনিটে। আর দিনের খেলা শেষ হবে বিকাল ৫টা ৪০ মিনিটে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ দিনের বাকি অংশেও চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা আছে। কালও হতে পারে বৃষ্টি।তবে, বৃষ্টি না হলে যদি ম্যাচের বাকি অংশের খেলা পুরোটুকু হয় তাহলে এই টেস্টে বাংলাদেশের পক্ষে হার এড়ানো খুবই চ্যালেঞ্জিং হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD