শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশালে সপ্তাহব্যাপি আয়কর মেলা শুরু

বরিশালে সপ্তাহব্যাপি আয়কর মেলা শুরু

Sharing is caring!

ক্রাইমসিন২৪:
“উন্নয়নের শীর্ষে যাব, যথাযথ আয়কর দিব” এই স্লোগানে বরিশালে শুরু হয়েছে সপ্তাহব্যাপি আয়কর মেলা। জাতীয় রাজস্ব বোর্ড ও বরিশাল কর অঞ্চলের আয়োজনে মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে নগরের অশ্বিনী কুমার হলে মেলার উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন) আরিফা শাহানা ।সরকারি বরিশাল কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক এটিএম কামরুজ্জামানের সঞ্চালনায় কর অঞ্চলের কর কমিশনার মকবুল হোসেন পাইকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত কর কমিশনার আবুল বাসার আকন, যুগ্ম কর কমিশনার মোঃ লুৎফুর রহমান, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ নাঈমুর রসুল প্রমুখ। কর কমিশনার মকবুল হোসেন পাইক জানান, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। আয়কর মেলায় সেবা গুলোর মধ্যে রয়েছে- নতুন করদাতাদের জন্য ১২ ডিজিটের টিআইএন রেজিস্ট্রেশন এবং পুরান করদাতাদের জন্য টিআইএন রি-রেজিস্ট্রেশন করার ব্যবস্থা। আয়কর রির্টান এবং সিটিজেন চার্টার সরবরাহ। আয়কর রির্টান জমা দেওয়ার ব্যবস্থা এবং তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকার প্রদান। হেল্প ডেক্সের মাধ্যমে করদাতাদের প্রয়োজনীয় সহায়তা, ই-পেমেন্টের মাধ্যমে আয়কর দেওয়ার সুবিধা, অধিক্ষেত্রে অনুযায়ী আয়কর রির্টান জমা দানে সহায়তা করা। অনলাইনে রির্টান দাখিল সম্পর্কিত প্রাথমিক ধারনা এবং পাসওয়ার্ড দেওয়া এবং অনলাইনে রির্টান দাখিলের ব্যবস্থা। এছাড়াও মেলা প্রাঙ্গণে সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকের অস্থায়ী বুথের মাধ্যমে আয়করের টাকা পরিশোধের ব্যবস্থা করা। পাশাপাশি মেলা প্রাঙ্গণে ভ্যাট ও সঞ্চয় পরিদফতরের অস্থায়ী বুথের মাধ্যমে সেবা দেওয়া হবে। এর আগে সোমবার (১১ নভেম্বর) হোটেল গ্রান্ডপার্কের বলরুমে জেলা ভিত্তিক সর্বোচ্চ, দীর্ঘমেয়াদী করদাতাদের সম্মাননা ও সনদপত্র দেওয়া হয়। উল্লেখ্য, গতবছর বরিশাল কর অঞ্চলের আওতায় বিভাগে করদাতার সংখ্যা ছিল ৫৫ হাজার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD