শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
যুবলীগ নেতা হত্যা: অভিযুক্ত দুই রোহিঙ্গা গুলিতে নিহত

যুবলীগ নেতা হত্যা: অভিযুক্ত দুই রোহিঙ্গা গুলিতে নিহত

Sharing is caring!

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন, যারা যুবলীগ নেতা ওপর ফারুক হত্যার দায়ে অভিযুক্ত বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।

শুক্রবার রাতে ফারুক হত্যা মামলার আসামি ধরতে গেলে টেকনাফের হ্নীলা জাদিমুড়া পাহাড়ের পাদদেশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মংডুর সব্বির আহমেদের ছেলে মুহাম্মদ শাহ এবং একই জেলার রাসিদং থানা এলাকার সিলখালির আবদুল আজিজের ছেলে আবদুস শুক্কুর। তারা টেকনাফের হ্নীলার জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন।

বন্দুকযুদ্ধে দুইজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ। তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যুবলীগ নেতা ফারুককে হত্যা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ ঘটনায় টেকনাফ থানায় একটি মামলা হয়।

মামলার এজাহারনামীয় আসামিরা জাদিমুড়া পাহাড়ের পাদদেশে অবস্থান করছে এমন খবরে শুক্রবার রাত দেড়টার দিকে তদন্ত কর্মকর্তা এসআই রাসেল আহমদের নেতৃত্বে অভিযান চালাতে যায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছামাত্র আসামিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। অত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।

এক পর্যায়ে বেশ কিছু সন্ত্রাসী পিছু হটে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফারুক হত্যা মামলার আসামি মুহাম্মদ শাহ ও আব্দুস শুক্কুরকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করা হয় দুটি এলজি (আগ্নেয়াস্ত্র), নয়টি শটগানের তাজা কার্তুজ ও ১২ রাউন্ড কার্তুজের খোসাও।

গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ভোরে তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD