রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
বরিশাল থেকে রাজধানী মুখি লঞ্চে উপচে পড়া ভিড়

বরিশাল থেকে রাজধানী মুখি লঞ্চে উপচে পড়া ভিড়

Sharing is caring!

ঈদুল আজহার পঞ্চম দিনে বরিশাল নৌ-বন্দরে রাজধানীমুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। যা ফির‌তি যাত্রার সর্বোচ্চ যাত্রীচাপ বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

গত দু’দিনের চেয়ে শ‌নিবার (১৭ আগস্ট) রাজধানীমুখী যাত্রীদের চাপ অনেকটাই বেড়েছে। ফলে রাজধানীমুখী লঞ্চের সংখ্যাও বেড়েছে। বিকেল থেকে দিবা সা‌র্ভিস ও ভায়াসহ ২৫টির ওপর নৌ-যান ব‌রিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে রওয়ানা দিয়েছে।

এছাড়া, সরকারি একটি নৌ-যানও বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে রওয়ানা দিয়েছে।

লঞ্চের স্টাফরা জা‌নিয়েছেন, যাত্রী পূর্ণ যাওয়ায় বিআইড‌ব্লিউ‌টিএ’র নির্দেশে লঞ্চগু‌লো নির্ধা‌রিত সময়ের এক ঘণ্টা আগে ঘাট ত্যাগ করছে। তবে বিকেলের মধ্যেই কে‌বিনের যাত্রীদের লঞ্চে উঠতে বলায় তেমন কোনো সমস্যা হয়‌নি। 

এর আগে, স্পেশাল সা‌র্ভিসের লঞ্চগুলো যাত্রীদের ঢাকায় না‌মিয়ে দিয়ে দুপুরের মধ্যেই ব‌রিশালে এসে পৌঁছেছে।

সরেজমিনে দেখা গেছে, শ‌নিবার রাত্রিকালীন সার্ভিসের নির্ধারিত লঞ্চগুলোতে যাত্রী তোলার কোনো হাক ডাক নেই, যে যেমন করে পারছে কোনো মতে লঞ্চে জায়গা নিয়ে উঠে পড়ছেন। তবে বিকেলের প্রতিটি লঞ্চের ডেকেই যাত্রী কানায় কানায় ভরে গেছে। এর আগে বিকেল পৌনে ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে গ্রিন লাইন কোম্পানির দু’টি এবং নিজাম শিপিং লাইন্সের মোট তিনটি ওয়াটারবাস বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে।

লঞ্চ যাত্রী ছালাম জানান, লঞ্চে ভিড় হতে পারে, তাই আগে-ভাগেই ঘাটে এসেছি। লঞ্চের ডেকে বিছানা পেতে সিট নিয়েছি। আশা রাখি এ যাত্রায় কোনো অসুবিধা হবে না। 

বরিশাল নৌ-বন্দর ও পরিবহন কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার ক্রাইমসিনকে বলেন, আমরা কোনো লঞ্চ ওভার লোড হয়ে ছাড়তে দিচ্ছি না। লঞ্চ ছাড়ার আগে চেক করা হচ্ছে। বিশেষ করে লোড লাইন দেখে নিচ্ছি।

তি‌নি আ‌রও জানান, লঞ্চ যাত্রীদের জন্য এবার নতুন দু’টি বিলাসবহুল লঞ্চ যুক্ত হয়েছে। আর যাত্রীদের নিরাপত্তায় রয়েছে বিশেষ ব্যবস্থা। যে কারণে এবার ঈদুল আজহায় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরেছেন। তেমনিভাবে যাত্রীরা কর্মস্থলেও যেতে পারছেন।

এদিকে, বরিশাল নৌ-বন্দরের ভেতরে এবং বাইরে চাপ বাড়ায় যাত্রীদের নিরাপত্তায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বরিশাল মহানগর পুলিশ, গোয়েন্দা (ডিবি) পুলিশ, নৌ-পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের সদস্য, মে‌রিন ক্যাডেট ও স্কাউট সদস্যরা কাজ করছেন বলে জানিয়েছেন সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, যেসব যাত্রী লঞ্চে উঠতে পারবে না তাদের জন্য বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে যাত্রী ছাউনির ব্যবস্থা রয়েছে। আর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নদীবন্দর এলাকায় তাদের কার্যক্রম নিয়মিত পরিচালনা করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD