রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
বরিশালে যথাযথ মর্যাদায় শোক দিবস পালিত

বরিশালে যথাযথ মর্যাদায় শোক দিবস পালিত

Sharing is caring!

বরিশালে বিনম্র শ্রদ্ধা আর নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকালে আওমীলীগ দলীয় কার্যালয়সহ বি‌ভিন্ন সরকা‌রি বেসরবা‌রি দফতর, সামা‌জিক সাংস্কৃ‌তিক সংগঠ‌নের কার্যাল‌য়ে জাতীয় পতাকা অর্ধনির্মিত আর কালো পতাকা উত্তোলন করা হয়।

সকাল আটটায় অশ্বিনী কুমার হল চত্বরে এবং নগ‌রের সো‌হেল চত্ত্বরর্স্থ আওয়ামীলীগ দলীয় কার্যাল‌য় চত্ত্ব‌রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতসহ ১৫ই আগস্ট নির্মম হত্যাকান্ডে শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতরা।

এসময় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

জেলাা আওয়ামীলীগের পক্ষে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাহান আরা আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক তালুকদার মো.ইউনুচ, নগর আয়ামীলীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী ,সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গির সহ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা শ্রদ্ধাঞ্জি নিবেদন করেন।

এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা, বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীসংগঠন।

অপরদিকে বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় সরকা‌রি-‌বেস‌রকা‌রি বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ছাত্রীরা।

প‌রে সকাল দশটায় নগরের সোহেল চত্বরের দলীয় কার্যালয় থেকে জেলা ও নগর আওয়ামীলীগের আয়োজনে শোক র‍্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। যার নেতৃত্ব দেন ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ।

এছাড়া দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়ে‌ছে।

দিবসটি উপলক্ষে সি‌টি কর‌পো‌রেশ‌ন, জেলা প্রশাসনের আয়োজনে রক্তদান কর্মসূ‌চি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD