বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বেগম জিয়ার জন্য ১৬ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া

বেগম জিয়ার জন্য ১৬ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বরিশাল মহানগর শাখার ১৬ নং ওয়ার্ড শ্রমিকদলের উদ্যোগে মঙ্গলবার বাদ আসর ব্রাউন কম্পাউন্ড দারুল মুকাররম জামে মাসজিদে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ সুস্থতা এবং রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয় ।

এ সময় স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশী জাতীয়তাবাদের পথপ্রদর্শক যুগান্তকারী ১৯ দফা কর্মসূচীর প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম এবং তাঁর কনিষ্ঠ ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মুনাজাত করা হয় ।

বরিশাল মহানগর শ্রমিকদলের আহবায়ক শ্রম আদালতের অন্যতম সদস্য বিগত জুলাই আগস্টের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রাজপথের সম্মুখ সারির যোদ্ধা মোঃ ফয়েজ আহমেদ খান , বরিশাল মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম সিকদার , বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুল হাসান রতন , ১৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ সাব্বির আলী শেখ ,

১৬ নং ওয়ার্ড শ্রমিকদলের আহবায়ক হাফিজ খলিফা , ১৬ নং ওয়ার্ড শ্রমিকদলের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান সহ ১৬ নং ওয়ার্ড শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী দু হাত তুলে মহা পরাক্রমশালী আল্লহ রাব্বুল আলামীনের দরবারে মা মাটি মানুষের নেত্রী বেগম জিয়ার আশু রোগমুক্তির জন্য ফরিয়াদ জানান ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD