সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দল থেকে মনোনয়ন পেল পটুয়াখালী-০১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোসনা দিল পটুয়াখালী ৪ আসনে

দল থেকে মনোনয়ন পেল পটুয়াখালী-০১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোসনা দিল পটুয়াখালী ৪ আসনে

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি :

ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী-০১ আসনের মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমান তার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

একই সঙ্গে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।তবে তিনি কোন রাজনৈতিক দল থেকে নির্বাচন করবেন তা এখনও নিশ্চিত করেননি।

সোমবার সন্ধ্যার পরে পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কলাপাড়া উপজেলা কমিটি থেকে অব্যহতি পাওয়া জেড এম কাওসার, মাওলানা মো. মোস্তাফিজুর রহমান ও মো. আসাদুজ্জামান ইউসুফসহ মুফতি হাবিবুর রহমানের অনুসারীরা।

প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণার মাধ্যমে পটুয়াখালী-০১ ও পটুয়াখালী-০৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

লিখিত বক্তব্যে হাবিবুর রহমান বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক  তার ইচ্ছা না থাকা সত্বেও মুহতারাম আমির পটুয়াখালী ০১ আসনে নির্বাচন করার জন্য নির্ধারন করে দেন।

এ কারনে তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন এবং স্ট্রোক করে তিনি বুঝতে পারেন এ অঞ্চল ছেড়ে যাওয়ায় তার হৃদয়ের রক্তনালী ছিড়ে গেছে। তাই তিনি ফিরে এসেছেন।

তিনি আরও বলেন, তিনি এমপি নির্বাচিত হতে পারলে এলাকার মানুষের পাশে থাকবেন এবং আগামী দিনে তিনি এ অঞ্চলের চাঁদাবাজ, দখলবাজ, দূর্নীতি বাজ ও শন্ত্রাসের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে রুখে দাড়াবেন।

বর্তমানে যেভাবে তিনি জীবন যাপন করছেন অতি সাধারণ, এর চেয়ে বেশি বিলাসী জীবনযাপন করবেন না, গাড়ি হবে না, বাড়ি হবে না তিনি যা আছেন তাই থাকবেন।

এর আগে বিকালে তিনি শতাধবিক মোটরসাইকেল নিয়ে কলাপাড়া পৌর শহরে সোডাউন দেন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD