সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল কাশিপুরে বিএনপি নেতার হামলায় জামায়তকর্মী গুরুতর জখম

বরিশাল কাশিপুরে বিএনপি নেতার হামলায় জামায়তকর্মী গুরুতর জখম

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ
বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ড কাশিপুর এলাকায় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শহীদ এর নেতৃত্বে জামায়তের এক কর্মীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ৮ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে দশটার দিকে কাশিপুর হাই স্কুলের সামনের বাজারে বসে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত জামায়াত কর্মীর নাম জাহের হোসেন (৪০)। তিনি ২৯ নং ওয়ার্ড এলাকার মৃত আলী আহমেদ খানের ছেলে ও কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ জামায়াতের ইউনিট সভাপতি। পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করে।

হামলায় নেতৃত্ব দিয়েছে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শহীদ, আব্দুল জলিল, মহিউদ্দিন, রানা সহ আরো ৮/১০ জন । তারা জাহের হোসেনকে লাঠি ও ইট দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

ভুক্তভোগী জাহের হোসেন সাংবাদিকদের জানান, কাশিপুর হাইস্কুল বাজারে মেহেন্দিগঞ্জ ড্রাগস হাইজ থেকে সাবেক কাউন্সিলর শহীদ এর অটোচালক হারুন বাকিতে ঔষধ নেয়।

বাকিতে ঔষধ নেওয়ার দীর্ঘদিন হয়ে গেলও হারুন তা পরিশোধ করে না। এ নিয়ে গতকাল ঔষধ দোকানের মালিক পলাশ ও হারুনের কথা কাটাকাটি হলে পলাশ হারুনকে একটি থাপ্পড় মারে।

এ নিয়ে আজ সকালে হোবা ট্রেডার্সে বসে সাবেক কাউন্সিলর শহিদ সহ তার লোকজন নিয়ে বাজার কমিটির ক্যাশিয়ার আলমের সাথে এ বিষয়ে আলাপ করে। তখন উপস্থিত ব্যবসায়ী জাহের হোসেন বলের, হারুন বাকি খেয়ে টাকা দেয় না।

উভয়ের দোষ আছে, ছোট্ট বিষয় নিয়ে মারামারি না করাই ভালো। এই কথার জেরে জাহেরকে জামাতের লোক আখ্যা দিয়ে লাঠি দিয়ে দুই দফায় পিটিয়ে গুরুত্বর জখম করে।

পরে স্থানীয়রা আহত কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD