বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
কলাপাড়ায় উদ্ধার হওয়া শঙ্খিনী সাপ সংরক্ষিত বনে অবমুক্ত

কলাপাড়ায় উদ্ধার হওয়া শঙ্খিনী সাপ সংরক্ষিত বনে অবমুক্ত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় উদ্ধার হওয়া শঙ্খিনী সাপ সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার(০৪ ডিসেম্বর) উপজেলার পাখিমারা গ্রাম থেকে জালে প্যাচানো অবস্থায় একটি মারাত্মক বিষধর (শঙ্খিনী) সাপ উদ্ধার করেন স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এনিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক এর দিকনির্দেশনায় সাপটিকে মহিপুর সংরক্ষিত বনে অবমুক্ত করেন।

উদ্ধার অভিযানে অংশ নেন এনিমেল লাভারস অব পটুয়াখালীর দক্ষ সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী মো. আল মুনজির হাওলাদার ও মাসুদ হাসান। সাপটি উদ্ধার শেষে স্থানীয় জনসাধারণের মাঝে বন্যপ্রাণী সংরক্ষণ ও সচেতনতা বিষয়ে প্রচারণা চালানো হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত সাপটি সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক এর উপস্থিতিতে উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী-এর সহযোগিতায় মহিপুর রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে, লোকালয় থেকে দূরে, নিরাপদে অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, এ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর টিম লিডার বায়জিদ মুন্সী এবং উপকূলীয় বন বিভাগের মহিপুর রেঞ্জের কর্মকর্তারা।উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইয়াসিন সাদিক বলেন, এ সকল বন্যপ্রাণী আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক।

এরা যাতে একেবারে বিলুপ্ত হয়ে না যায় সেদিকে সকলেকেই সচেষ্ট থাকতে হবে।তিনি এনিমেলস লাভারস অফ কলাপাড়ার সদস্যদের ধন্যবাদ জানান।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD