রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতা মনজুর হোসেন বেগম জিয়ার সুস্থতার জন্য ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া চরফ্যাশনে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কলাপাড়ায় উদ্ধার হওয়া শঙ্খিনী সাপ সংরক্ষিত বনে অবমুক্ত কলাপাড়ায় বিদ্যালয়ের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহন,  শিক্ষকদের আন্দোলনে অভিভাবকদের ক্ষোভ পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় পটুয়াখালীর মহিপুরে চাঞ্চল্যকর ট্রলার মাঝি হত্যা মামলার আসামী  সোহেল ফকির র‌্যাবের হাতে গ্রেপ্তার গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ১৩ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি মাছুম বিল্লাহ ও সম্পাদক নাসির উদ্দিন বেগম জিয়ার জন্য ৫ নং ওয়ার্ড লৌহ শ্রমিক দলের দোয়া অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত আয়োজন করে বরিশাল জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বাউফলে আ.লীগ নেতার বিরুদ্ধে হিন্দুদের জমি দখল করার অভিযোগ বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই ও গোশত বিতরণ বেগম জিয়ার সুস্থতার জন্য জাগুয়া ইউনিয়ন বিএনপির দোয়া মুনাজাত মুফতি রেজাউল করিম বলেন, গত ৫৩ বছরে আমরা অনেক দল দেখেছি বেগম জিয়ার জন্য যুবদল বরিশাল জেলা উত্তরের দোয়া মুনাজাত
মুফতি রেজাউল করিম বলেন, গত ৫৩ বছরে আমরা অনেক দল দেখেছি

মুফতি রেজাউল করিম বলেন, গত ৫৩ বছরে আমরা অনেক দল দেখেছি

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম বলেছেন, কোনো চাঁদাবাজ খুনি সন্ত্রাসীকে ক্ষমতায় বসাতে জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়নি।

মঙ্গলবার বিকালে বরিশালে ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন তিনি।

মুফতি রেজাউল করিম বলেন, গত ৫৩ বছরে আমরা অনেক দল দেখেছি। কিন্তু ইসলামকে দেখা হয়নি। তাই এবার মানুষ কুরআনের আইন বাস্তবায়নে দেশে ইসলামী আইনের বাস্তবায়ন দেখতে চায়।

বরিশালের বেলস পার্ক মাঠে আয়োজিত এ সমাবেশে সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে আসতে থাকেন ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। বিকালনাগাদ জনতার ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল।

সভাপতির বক্তৃতায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ফ্যাসিস্টদের পক্ষে যারা কথা বলে, ক্ষমতায় গেলে যারা আওয়ামী লীগের মামলা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেয় তারা জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করছে। বাংলাদেশের জনগণ তাদের কখনই ক্ষমা করবে না।

সমাবেশে ৮ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। এ সময় বেগম খালেদা জিয়া এবং জামায়াত নেতা আবু তাহেরের সুস্থতা কামনা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD