রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতা মনজুর হোসেন বেগম জিয়ার সুস্থতার জন্য ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া চরফ্যাশনে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কলাপাড়ায় উদ্ধার হওয়া শঙ্খিনী সাপ সংরক্ষিত বনে অবমুক্ত কলাপাড়ায় বিদ্যালয়ের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহন,  শিক্ষকদের আন্দোলনে অভিভাবকদের ক্ষোভ পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় পটুয়াখালীর মহিপুরে চাঞ্চল্যকর ট্রলার মাঝি হত্যা মামলার আসামী  সোহেল ফকির র‌্যাবের হাতে গ্রেপ্তার গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ১৩ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি মাছুম বিল্লাহ ও সম্পাদক নাসির উদ্দিন বেগম জিয়ার জন্য ৫ নং ওয়ার্ড লৌহ শ্রমিক দলের দোয়া অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত আয়োজন করে বরিশাল জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বাউফলে আ.লীগ নেতার বিরুদ্ধে হিন্দুদের জমি দখল করার অভিযোগ বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই ও গোশত বিতরণ বেগম জিয়ার সুস্থতার জন্য জাগুয়া ইউনিয়ন বিএনপির দোয়া মুনাজাত মুফতি রেজাউল করিম বলেন, গত ৫৩ বছরে আমরা অনেক দল দেখেছি বেগম জিয়ার জন্য যুবদল বরিশাল জেলা উত্তরের দোয়া মুনাজাত
বেগম জিয়ার জন্য যুবদল বরিশাল জেলা উত্তরের দোয়া মুনাজাত

বেগম জিয়ার জন্য যুবদল বরিশাল জেলা উত্তরের দোয়া মুনাজাত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল জেলা উত্তর শাখার আয়োজনে মঙ্গলবার বাদ জোহর সদর রোড বাইতুল মূকাররম জামে মাসজিদে শারীরিকভাবে অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ সুস্থতা এবং রোগমুক্তির জন্য বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয় ।

স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশী জাতীয়তাবাদের পথপ্রদর্শক যুগান্তকারী ১৯ দফা কর্মসূচীর প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম এবং তাঁর কনিষ্ঠ ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মুনাজাত পরিচালিত হয় ।

এ সময় ব্রাহ্মণ্যবাদী গেরুয়া সন্ত্রাসী আধিপত্যবাদী ভারতের পদলেহনকারী চিহ্নিত দালাল পতিত স্বৈরাচার মাফিয়া খুনী সন্ত্রাসী ভোটচোর হাসিনার জালিমশাহীর পেটোয়া পুলিশলীগ এবং ডিজিএফআইয়ের হাতে বিগত দিনের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী গুম খুন সহ অবর্ননীয় নির্যাতনের শিকার বিএনপির নাম না জানা অসংখ্য নেতাকর্মীর পরিবারের জন্য বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয় ।

আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহীদুল্লাহ । বরিশাল জেলা উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ । বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সেলিম হাওলাদার ।

বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য মকবুল আহমেদ । বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম সুজন । আগৈলঝাড়া যুবদলের আহবায়ক শোভন রহমান মনির । বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য তারিকুল ইসলাম কাফি , শফিকুল ইসলাম জুয়েল , সাইফ উদ্দিন মিলন , আরিফুর রহমান হেলাল ।

আব্দুল ওয়াহিদ , শরিফ হোসেন , তানভির হাসান , জাহিদুল ইসলাম সজিব সহ বরিশাল জেলা উত্তর যুবদলের অন্তর্গত গৌরনদী আগৈলঝাড়া হিজলা মেহেন্দিগঞ্জ এবং মুলাদী উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মুনাজাতে অংশগ্রহণ করেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD